৫ দিন ধরে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী আমিনুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-09-07 ইং
৫ দিন ধরে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী আমিনুল ইসলাম ছবির ক্যাপশন:
পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামের মনি সরদারের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী আমিনুল ইসলাম (১৪)। এবিষয়ে গতকাল বুধবার সকালে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা যায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার সুবুলপুর গ্রামের মনি সরদারের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী আমিনুল ইসলাম বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও আমিনুল বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে গতকাল থানায় জিডি করেন। যার জিডি নম্বর-৩৮১। ছেলেটির গায়ের রং ফর্সা মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, নিখোঁজের সময় তার পরনে ছিলো জিন্সের প্যান্ট ও গায়ে কিছু ছিল না। ছেলেকে ফিরে পেতে সকলের সুদৃষ্টি কামনা করেছেন প্রতিবন্ধী আমিনুলের বাবা মনি সরদার। কোনো ব্যক্তি নিখোঁজ আমিনুল ইসলামের সন্ধান জেনে থাকলে ০১৩২৩৩০০৩৭১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পিতা মনি সরদার। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আশেপাশের সকল থানায় জানানো হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ছেলেটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি।’ (-বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)