চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সেবা দিবস পালন

আপলোড তারিখঃ 2022-09-07 ইং
চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সেবা দিবস পালন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৩তম মৃত্যু দিবসে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত শোক র‌্যালি শেষে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য অ্যাড. আলহাজ্ব সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান ও মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বক্তব্য দেন। অলোচনা সভা কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, এ এইচ এমএম কামাল তুহিন, মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না, লিটু বিশ্বাস, আজীবন সদস্য জোনারুল ইসলাম, ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনায় বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)