কার্পাসডাঙ্গার মরা গাছগুলো নিলামের দাবী

আপলোড তারিখঃ 2017-07-16 ইং
কার্পাসডাঙ্গার মরা গাছগুলো নিলামের দাবী ছবির ক্যাপশন:
`IMG_20170716_141750` কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বেশকিছু সরকারি মুল্যবান গাছ মরে গিয়ে ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন নিলামের ব্যবস্থা না হওয়ায় এই মরা গাছগুলো সড়কের পাশেসহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্খিত ঝুঁকি মাথায় নিয়ে দাড়িয়ে আছে। আর আতঙ্কে চলাফেরা করতে হচ্ছে সাধারণ পথচারিদের। জানা গেছে, কার্পাসডাঙ্গা ভূমি অফিসের সামনে একটি মরা গাছ, হর্টিকালচারে কয়েকটিসহ বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন মরা গাছ দাড়িয়ে আছে। যেগুলো যেকোন বড় দূর্ঘটনার স্বাক্ষি হতে পারে। এলাকার ঝুকিপুর্ন মরা গাছগুলোর তালিকা করে নিলামের ব্যবস্থা করতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)