হরিণাকুণ্ডুতে সেবা দিতে এসে বখাটেদের হাতে আহত মেম্বার

আপলোড তারিখঃ 2022-09-07 ইং
হরিণাকুণ্ডুতে সেবা দিতে এসে বখাটেদের হাতে আহত মেম্বার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চেয়ারম্যানের ডাকে ইউনিয়ন পরিষদ মিটিংয়ে হাজির হবার জন্য আসেন কাপাশাটিয়া ইউনিয়ন ইউপি সদস্য তোফায়েল আহমেদ টুটুল। গত সোবাবার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। বিষয়টি ইউপি সদস্য মীমাংসা করে দেয়। তার জের ধরে ইউপি সদস্য পরিষদে সামনের দোকানে চা খেতে বসলে পিছন থেকে বখাটে যুবক ও তার সাঙ্গপাঙ্গা নিয়ে টুটুলকে লাথি, ঘুষি ও বাটাম দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এবং বখাটেরা বলে, ‘তোর কারণে আমরা গতকাল মার খেয়েছি।’ স্থানীয় জনগন ইউপি সদস্যকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে থেকে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় আটটি সেলাই দেন। এই বিষয়ে টুটুল বলেন, ‘আমি সেবা দিতে গিয়ে আহত হয়েছি। আমাকে মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে।’ কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝণ্টু বলেন, এর সঠিক বিচার না হলে কঠিন আন্দোলন করবেন তারা। এই বিষয়ে হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন টুটুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)