সাবেক সাংসদ হাজী মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে

আপলোড তারিখঃ 2022-09-06 ইং
সাবেক সাংসদ হাজী মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম হাজী মোজাম্মেল হকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি এ দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রীনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, বিএনপি নেতা ইয়াছিন হাসান কাকন, আব্দুল গনী, মো. মমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক অপু মালিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহমদ শিপ্লব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশল আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, দর্শনা থানা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রিয়েল, যুবদল নেতা জাহাঙ্গীর, বাপ্পি, মামুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)