ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-09-06 ইং
ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। গতকাল সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী কন্যাশিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় অভিযুক্ত হাফিজুর রহমান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটিকে বিষয়টি কাউকে না জানাতে ভয়-ভীতি দেখায়। শিশুটি বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি জানালে ওই দিনই শিশুটির পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মহেশপুর থানার এসআই আল মাসুদ মিয়া আসামির বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ নির্যাতিতাকে প্রদানের নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)