জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিবাহ

আপলোড তারিখঃ 2022-09-06 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিবাহ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিবাহ। পরে ৫ শ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে রেহায় পায় কনের পরিবার। গতকাল সোমবার উপজেলার বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের সিরাজুল ইসলামের কন্যা শারমিন খাতুনের (১৬) সাথে পার্শ্ববর্তী সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আবু শামার পুত্র জুবাইর ইসলামের বিয়ের আয়োজন চলছিল। ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম ঘঠনাস্থলে উপস্থিত হন। এসময় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে কনে পক্ষকে হজির করলে তারা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের পিতাকে ৫ শ টাকা জরিমানা ও মুচলেকায় নিয়ে মুক্তি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)