ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে ভাগ্নের কাছে ব্যবসার পাওনা ৩ লাখ ৬৫ হাজার টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মাঠে মামার ১০ কাটা জমির ধনিয়া পাতা ও করোলা বিষ দিয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামা মনিরুজ্জামান জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূতে জানা গেছে, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গামের মৃত হারুন অর রশিদের ছেলে মনিরুলজ্জামান জীবননগরের একজন কাঁচামাল ব্যবসায়ী। তিন বছর আগে ভাগ্নে নজরুল ইসলাম (৪২) মামা মনিরুজ্জামানের হিসাবরক্ষক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু দুই বছর পূর্বে নজরুল ইসলাম ব্যবসার ৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন। অভিযুক্ত নজরুলের কাছে পাওনা টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গত ২৩ আগস্ট মনিরুজ্জামানের বৈদ্যনাথপুর গ্রামস্থ বাঁকা মাঠে অবস্থিত ১০ কাটা জমিতে লাগানো ধনিয়ার পাতা ও করোলায় ঘাসমারা বিষ প্রয়োগ করে বিনষ্ট করে। এতে করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে অভিযোগকারী স্থানীয় নেতাদের কাছে বিচার দিলে বিচার না পাওয়ায় অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৈদ্যনাথপুর গ্রামের মেম্বার বলেন, নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার মামা মনিরুজ্জামান, এ বিষয়ে উভয়পক্ষের সাথে নিয়ে বিষয়টা মীমাংস করব। তবে ব্যবসার কাজে মনিরুজ্জামান অন্যত্র থাকা এই মুর্হূতে বসা হচ্ছে না। অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আমার মামা যে অভিযোগ করেছে, তা সঠিক না। আমার কাছে টাকা পাওনা করছে, কিন্তুআমি বরং তার কাছে বিভিন্ন ব্যবসার মালের বাবদ মোটা অংকের টাকা পাই। সে টাকা দেবে না বলে বিভিন্ন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে।’
