জীবননগরে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2022-09-06 ইং
জীবননগরে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৬ বালকদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল সোমবার সকালে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নকআউট পদ্বতিতে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় জীবননগর উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়কে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছা। এর আগে গতকাল সকাল সাড়ে ৯টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলীদের উপস্থিতিতে খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক কুতুব উদ্দিন, হাফিজুর রহমান, মো. আসাদুল হক, মো. আলেক উদ্দিন, মো. জিয়াউল হক, হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই খেলায়াড়দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। এছাড়া গঠনমূলক বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)