ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গায় বজ্রপাতে সাজু আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাজু আহম্মেদ হাতিভাঙ্গা গ্রামের কাসেম আলীর ছেলে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে ভৈরব নদীর ধারে এই ঘটনা ঘটে। এদিকে, বজ্রপাতে সাজু আহাম্মেদের মৃত্যুর সংবাদ পেয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী নিহতর বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের সাজু আহাম্মেদ ও ফেরদৌসের ছেলে সাগর ভৈরব নদী থেকে পাটকাঠি তুলতে যান। এসময় বজ্রপাত হলে সাগর পানিতে ডুব মেরে পানির নিচে চলে যায় এবং উপরে থাকা থাকা সাজু আহাম্মেদ ঘটনাস্থলে নিহত হন। পরে গ্রামবাসী নিহত সাজু আহাম্মেদ ও আহত সাগরকে উদ্ধার করে। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রাত ৯টার দিকে নিহত সাজুর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
