মেহেরপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজন আটক

আপলোড তারিখঃ 2022-09-05 ইং
মেহেরপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের গাজির ছেলে মো. আলমগীর (২৫) ও একই গ্রামের জমসের আলীর ছেলে ফিরোজ আলী (২৪)। আটককৃতদের গত শনিবার রাতে আদালতে সোপর্দ করলে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত তাঁদের জেলহাজতে প্রেরণ করে। পুলিশ ও গ্রামবাসী জানায়, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন আলীর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে তসলিমা খাতুনের সাথে একই গ্রামের ইয়াদুলের ছেলে ইউসুফের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে গত ২৪ আগস্ট তসলিমা খাতুন, ইউসুফ ও ইউসুফের চার বন্ধু মিলে শেষ বিকেলে আশরাফপুর গ্রামের রোয়াখালি বিলে বেড়াতে যায়। সন্ধ্যা নেমে আসলে ইউসুফ ও তার বন্ধুরা মিলে তসলিমাকে পাশ^বর্তী কলাবাগানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় তসলিমার বাবা মিলন আলী বাদী হয়ে পাঁচজনের নামে সদর থানায় মামলা দায়ের করে। মামলা নম্বর ৫, ২ সেপ্টেম্বর ২০২২। তসলিমার বাবা মিলন আলী বলেন, স্থানীয় প্রভাবশালীদের চাপে প্রথমে মামলা করতে পারিনি। উনারা বিষয়টি গ্রাম্য শালিস মীমাংসার আশ^াস দিয়ে মীমাংসা না করায় থানায় মামলা করেছি। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, দেরিতে মামলা হওয়ায় আলামত পেতে সমস্যা হচ্ছিল। পরে প্রযূক্তি ব্যবহারে মাধ্যমে আসামিদের আটক করা হয়েছে। আসামিরা গত শনিবার রাতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। আরও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বাকি আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)