কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2022-09-05 ইং
কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এসব ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন। ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, ক্রীড়া শিক্ষক শিরিনা পারভিন, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, শামীম আক্তার, ইউপি সদস্য আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, সাজিবার রহমান, ইউপি সচিব মহিউদ্দীনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)