প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

আপলোড তারিখঃ 2022-09-05 ইং
প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: তারকাটা আটকাতে পারেনি তাদের ভালোবাসা। প্রেমের টানে ভারতের নদীয়া জেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত হয়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশেরে সময় বিজিবির হাতে আটক হয় প্রেমিকা শ্রীমতি সাথী সরকার (১৯)। এরপর কুষ্টিয়ায় ১১ মাস সামাজিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পুনর্বাসন শেষে আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার দর্শনা চেকপোস্ট দিয়ে মেয়েটিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশ জানায়, শ্রীমতি সাথী সরকার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তাহেরপুর থানার রাধাকান্তপুর গ্রামের পরিতোষ সরকারের মেয়ে। সাথী তাহেরপুর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। বাংলাদেশের গয়েশপুরের কেশব দাসের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একটি কম্পিউটার ক্লাসের মাধ্যমে। ২০২১ সালে তখন কেশব দাস ভারতে বেড়াতে গিয়েছিলেন তার আত্মীয়ের বাসায়। এভাবেই দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় ২০২১ সালের ১৬ নভেম্বর মেয়েটি অবৈধভাবে তারকাটা পার হয়ে বাংলাদেশ কেশব দাসের কাছে আসতে গিয়ে আটক হয় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবির) হাতে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে দর্শনা সীমান্ত দিয়ে তাকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়। এসময় বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের ডেপুটি কনসোলার দেবব্রতি চক্রবর্তী, বিজিবির নায়েক সুবেদার আব্দুল জলিল, দর্শনা ইমিগ্রেশন ওসি আবু নাইম, বিএসএফ-এর গেদে কোম্পানি কমান্ডার এস এ নগেন্দ্র হালদার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ তেওয়ারি উপস্তিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)