দর্শনা প্রেসক্লাব ও চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে ধীর বাউলকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2022-09-03 ইং
দর্শনা প্রেসক্লাব ও চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে ধীর বাউলকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ভারতের বেশ কয়েকটি রাজ্যে বাংলার বিভিন্ন ধারার ঐতিহ্যবাহী বিখ্যাত লোকগান পরিবেশন করে তৃতীয় বারের মত সম্মানিত হওয়ায় দর্শনা প্রেসক্লাব ও চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে ধীরু বাউলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় দর্শনা, দামুড়হুদা ও হিজলগাড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দর্শনা প্রেক্লাবের সভাপতি আওয়াল হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক এসএম ওসমান। বক্তব্যে শেষে দর্শনা প্রেসক্লাব ও চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে বিটিভির লোকসংগীত শিল্পী ধীরু বাউলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, জাহিদুল ইসলাম, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সাংবাদিক মনিরুজ্জামান সুমন, মাহমুদ হাসান রনি, সুকমল চন্দ্রদাস বাধন, আবিদ রিফাত, আব্দুল হান্নান, ওয়াসিম রয়েল, রয়েল হোসেন, হিজলগাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলু রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল শিশির, শামসুজ্জোহা পলাশ, মিরাজুল ইসলাম মিরাজ, শামিম রেজা উপস্থিত ছিলেন। উলেখ্য, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের কৃতি সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল ভারতের বেশ কয়েকটি রাজ্যে বাংলার বিভিন্ন ধারার ঐতিহ্যবাহী বিখ্যাত লোকগান পরিবেশন করে তৃতীয় বারের মতো সম্মানিত হয়ে গত ৩০ আগস্ট ভারত থেকে দেশে ফিরলে জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)