হরিণাকুণ্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-09-03 ইং
হরিণাকুণ্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ হোসেনের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। এদিকে নির্বাচনে অসৎ পথ অবলম্বন করে একটি প্যানেলকে জয়লাভ করিয়ে দেওয়ার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুম্মিতা সাহা, হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, হরিণাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ সোনাতনপুর পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ। নির্বাচনে চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ হোসেন প্যানেলের মোছা. কাজলী খাতুন ১৭১ ভোট, মো. মুকুল মন্ডল ১৬১ভোট, মো. জমির উদ্দিন ১৫৮ ভোট, আ. মান্নান ১৫১ ভোট, মো. মতিয়ার রহমান ১৪৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)