ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে কাজিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন আলীকে (৩৫) পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বেতবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত সুজন আলী বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে।
আহত সুজন আলী জানান, গত বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করাই ক্ষিপ্ত হয়ে আমাকে পিটি আহত করে একই গ্রামের নজির বাঙ্গালের ছেলে কমরুল (৪০) ও রহিম মোল্লার ছেলে মিলন (৩৫)। ওই সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে তাদের হেফাজতে নেন।
কাজিপুর ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা জানান, বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন সুজন আলী। এজন্যই তাকে পিটি আহত করা হয়েছে বলে স্থানীয়দের মুখে শুনতে পেয়েছি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই, তবে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
