মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত

আপলোড তারিখঃ 2022-09-03 ইং
মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে বজ্রপাতে ছোট খোকন (৪০) ও শাহ আলম (৩৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার শোলমারি গ্রামের পাঠান পাড়ার মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ছোট খোকন সদর উপজেলা শোলমারি গ্রামের আলীর ছেলে এবং শাহ আলম আব্দুল সামাদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য গোলাম মর্তুজা মতু জানান, জুমার নামাজের পর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যে সন্ধ্যার আগে ছোট খোকন ও শাহ আলম বাড়ির পাশে মাঠে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হয়। স্থানীয় ও পরিবারের লোকজনের সহায়তায় দু’জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)