কার্পাসডাঙ্গায় জুম্মার নামাজে মারামারি!

আপলোড তারিখঃ 2022-09-03 ইং
কার্পাসডাঙ্গায় জুম্মার নামাজে মারামারি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। জেনারেটর চালিয়ে ফ্যান বন্ধ করতে ভুলে যাওয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার জুম্মার নমাজের সময় এ ঘটনা ঘটে। জান যায়, কার্পাসডাঙ্গা পূর্বপাড়া (আবাসন পাড়া) জামে মসজিদের সভাপতি মনিরুল ইসলাম ও উক্ত মসজিদের ইমামের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সূত্রপাত হয়। পরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হয়ে বড় ধরণের সংঘর্ষের হাত থেকে রক্ষা করেন। ওসি ফেরদৌস ওয়াহেদ ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি আতিকুর রহমান জুয়েল উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসা করে দেন এবং বুকে বুক মিলিয়ে মোলাকাত করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)