ঢাকার ধামরাই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

আপলোড তারিখঃ 2022-09-03 ইং
ঢাকার ধামরাই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঢাকার ধামরাই চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হলো চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল শুক্রবার বেলা তিনটায় স্থানীয় চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকার আশুলিয়ার ব্যারিস্টার মনির একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্র প্রথমার্ধ্বে ১-০ গোলে পিছিয়ে ছিল। খেলা শেষ হওয়ার ২ মিনিট বাকি থাকতে চুয়াডাঙ্গার পাভেলের দেওয়া দূরপাল্লার শটে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়া চক্র ৫-৪ গোলে ব্যারিস্টার মনির একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মুরাদ ফেরদৌস, সহকারী কোচ রিয়ান, টিম ম্যানেজার শেখ রাসেল ও অফিশিয়াল হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুম। এছাড়া খেলায় অংশ নেন শিমুল, পাভেল, সবুজ, হুকো, জুয়েল, মানিক, তুশার, নিশান, বিপুল, ফাহিম, রুবেল, পুলক, মানিক ও শাহিন। এদকি, দল ফাইনালে উন্নীত হওয়ায় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও চুয়াডাঙ্গা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার টিমের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)