নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন আলিফ হোসেন

আপলোড তারিখঃ 2022-09-02 ইং
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন আলিফ হোসেন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অধীনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলিফ হোসেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার শেকড়াতলা মোড়ের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী ওয়ায়েচ কুরুনি টিটু ও ফাতেমা খাতুন শিলা দম্পতির পুত্র। গতকাল বৃহস্পতিবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। ওই কমিটিতে আলিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আলিফ হোসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন (সম্মান) বিভাগের ছাত্র। ৩৫ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে আশিকুর রহমান আশিককে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)