দর্শনায় ঐতিহ্যবাহি ঝাঁপান খেলায় সাপ খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে

আপলোড তারিখঃ 2017-07-16 ইং
দর্শনায় ঐতিহ্যবাহি ঝাঁপান খেলায় সাপ খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে ছবির ক্যাপশন:
`IMG_20170716_224328`ওয়াসিম রয়েল: দর্শনা দক্ষিন চাঁদপুরে ঝাঁপান খেলায় দাত দিয়ে জীবিত সাপের চামড়া ছুলে খেয়ে দর্শক মাতালেন সাপুড়ে জালাল। আশ্চর্য এ সাপ খাওয়ার ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে। ঘটনাটি এতদিন মুখে মুখে শোনা গেলেও বাস্তবে রুপান্তরিত করে সাপুড়ে জালাল। জানা গেছে, দক্ষিন চাঁদপুর গ্রামের সাপুড়েদের উদ্যেগে গতকাল সকালে মৃত রওশন মল্লিকের কাঠাল বাগানের ভিতরে এক ঝাপান খেলার আয়োজন করে। উক্তো খেলায় বেশ কয়েকটি সাপুড়ের দল অংশ গ্রহন করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ঝাপান খেলা চলতে থাকে। এসময় দক্ষিন চাঁদপুর গ্রামের বাহার মন্ডলের ছেলে জালাল সাপুড়ে দর্শকদের আনান্দ দেওয়ার জন্য জীবিত সাপ নিজের দাত দিয়ে মাথা কেটে ফেলে এবং নিজেয় দাত দিয়ে চামড়া ছুলে কামড়ে কামড়ে একটি আস্ত সাপ খেয়ে ফেলে। এ অবিশ্যাস্য ঘটনা দেখিয়ে সকলের মন কেড়ে নেয় সাপুড়ে জালাল। এ ঝাপান খেলা দেখার জন্য এলাকাসহ কয়েকশ লোকের সমাগম ঘটে কাঠাল বাগানে। ঝাপান খেলাটি পরিচালনা করেন নজির ও আশা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)