জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে

আপলোড তারিখঃ 2022-09-01 ইং
জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা, শিক্ষামূলক নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিউকে আহমদ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। সম্মেলনে ড. কাজী খলীকুজ্জমান আহমদসহ বক্তারা বর্তমান ও আগামীর তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, আজকের তরুণ সমাজ দেশের সুনাগরিক ও তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে নেই বললেই চলে। তারা আজকের বিশ্বায়নের যুগে নিজেদেরেকে মোবাইল ফোনে আসক্ত করে ফেলেছে। তারা যা শিখছে তা আগামীদিনে জাতির সামনে তরুণ সমাজ বলতে এক অন্ধকাচ্ছন্ন বিকালঙ্গ জাতিতে পরিণত হবে। তাই তরুণ সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে জাগ্রিত করতে সবাইকে কাজ করতে হবে। তাদেরকে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আগামী প্রতিযোগিতার এই বিশ্বে আমরা যাদের রেখে যাব তারা বিশ্বের অন্যান্য জাতির থেকে পিছিয়ে পড়বে। দেশ হারাবে যোগ্য নাগরিক। জাতির সামনে নেমে আসবে অন্ধকার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউকে আহমদ ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)