কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মারাত্মক আহত

আপলোড তারিখঃ 2022-09-01 ইং
কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মারাত্মক আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সাংবাদিক সাজিদ হাসান সোহাগ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাজিদ হাসান সোহাগ নিজ গ্রাম কানাইডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দামুড়হুদার সাব-রেজিস্ট্রার অফিসে রওনা দিলে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা মোড়ের শাহিন প্লাজার নিকট পৌঁছালে ডানসাইড থেকে আসা একটি কুকুর চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দিলে রোডের ওপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেয়। সাংবাদিক সাজিদ হাসান সোহাগ চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির একজন সদস্য। তিনি একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের সামসুল হকের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)