মহিলাবিষয়ক অফিসে ব্যাংক অ্যাকাউন্টের নামে অর্থ আদায়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2022-09-01 ইং
মহিলাবিষয়ক অফিসে ব্যাংক অ্যাকাউন্টের নামে অর্থ আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রশিক্ষক আছিয়া খাতুনের মাধ্যমে প্রশিক্ষণার্থী প্রতি ২ শ টাকা করে নেওয়া হয়েছে। দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি এখন সমালোচনায় পরিণত হয়েছে। অভিযোগে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইজিএ প্রকল্পের আওতাধীন ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং বিষয়ে ৯০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে প্রতি শিফটে ১ শ জন নারী অংশগ্রহণ করেন। ব্যাংক হিসাবের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ১২ হাজার টাকা করে প্রদান করা হয়। এই ব্যাংক হিসাব খোলার কথা বলে প্রশিক্ষক আছিয়া খাতুন তাদের কাছ থেকে মাথাপিছু ২ শ টাকা করে আদায় করেন। কয়েকজন প্রশিক্ষণার্থীর সাথে কথা বলে জানা গেছে, মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজার দোহায় দিয়ে প্রশিক্ষক আছিয়া খাতুন টাকা দিতে বাধ্য করেছে। ব্যাংক হিসাব খুলতে ১০ টাকা লাগে বলে তারা জানেন। কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে অসুবিধা হবে এমন ভয়ে তারা টাকা দিয়েছেন। এদিকে অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যান প্রশিক্ষক আছিয়া খাতুন। কোনো তথ্য নিতে হলে স্যারের সাথে (উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা) কথা বলতে হবে বলে জানান তিনি। সোনালী ব্যাংক মুজিবনগর শাখা ব্যবস্থাপক জানান, প্রশিক্ষণার্থীদের কোনো হিসাব খোলা হয়নি। মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি এ বিষয়টি শুনেছি। আমি বিষয়টি খতিয়ে দেখছি। প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।;

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)