কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সাহান ও সাজুকে অভিনন্দন জানালেন

আপলোড তারিখঃ 2017-07-16 ইং
কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সাহান ও সাজুকে অভিনন্দন জানালেন ছবির ক্যাপশন:
`Sahan+Saju` নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী হিসাবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম সাহান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাফলুকাতুর রহমান সাজু নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের দুই সদস্য শহিদুল ইসলাম সাহান এবং মাফলুকাতুর রহমান সাজু কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিবনন্দন জানিয়েছেন। গত ১৩ জুলাই ঢাকা ফার্মগেট হোটেল গিভেন্সি কনভেনশন হলে জেলা পরিষদ সদস্য/ সদস্যাবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ জেলা পরিষদের মেম্বারস এসোসিয়েশনের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)