চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2022-09-01 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমেজ ক্ষুণ্ন করার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম টগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)