পাঁচ বছর ধরে নিখোঁজ সাগরের সন্ধান চান মা

আপলোড তারিখঃ 2022-08-31 ইং
পাঁচ বছর ধরে নিখোঁজ সাগরের সন্ধান চান মা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঢাকায় কাজের সন্ধানে যেয়ে ৫ বছর ধরে নিখোঁজ সাগর শেখ (২২) নামের এক যুবক। নিখোঁজ সাগর শেখ মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত নয়মদ্দিন শেখের ছেলে। মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের নাজিরা খাতুন (৪০) নামের এক নারী সাগর শেখকে কাজের জন্য ঢাকায় নেন। এর বছর খানেক পর থেকে সাগরের কোনো সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে মুজিবনগর থানায় হাজেরা খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ সাগরের মা। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পরের বাড়িতে কাজ করে মানবেতর জীবনযাপন করছেন সাগরের মা হাজেলা খাতুন। ছেলেকে জীবিত অথবা মৃত ফিরে পেতে চান হাজেলা খাতুন। সাগরের মা হাজেলা খাতুন জানান, ২০১৬ সালের শেষের দিকে আমদহ গ্রামের নাজিরা খাতুন সাগরকে কাজ দেওয়ার নাম করে ঢাকায় নিয়ে যান। এরপরে বছর খানেক পরিবারের সাথে সাগরের যোগাযোগ ছিল। পরে আর সাগরের সাথে কোনো ধরণের যোগাযোগ করতে পারেনি তার পরিবার। নাজিরা খাতুনের ছেলের সাথে যোগাযোগ করলেও সে তার মায়ের কোনো তথ্য দিতে পারবে না বলে জানান হাজেলা খাতুনকে। সাগরের মা বলেন, ‘আমার ধারণা সাগরকে মেরে ফেলে লাশ গুম হয়েছে। তারপরও জীবিত অথবা মৃত ছেলেকে ফিরে পেতে চায়।’ মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্ত নাজিরা খাতুনকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)