মেহেরপুরে দুই সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-08-31 ইং
মেহেরপুরে দুই সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে সার ডিলারদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে শহরে অবস্থিত বিভিন্ন সারের দোকানে অভিযান চালালে দাম বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশকের উপস্থিতি ও লক্ষ্য করে ভোক্তা অধিকার সংরক্ষণের দলটি। সারের মূল্য বেশি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় মেসার্স আশাবুল হক ও মেসার্স ন্যাশনাল ট্রেডার্স নামে দুটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দুই জনই বিসিআইসি কর্তৃক অনুমোদিত সার ডিলার। অভিযান চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও পৌর স্যানেটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)