জীবননগরে দুই ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-08-31 ইং
জীবননগরে দুই ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর বাসস্ট্যান্ডে দুটি ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ আইনের ২৭ ধারায় টিপটপ ফার্মেসির মালিক এটিএম জুয়েলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর একই ধারায় তরফদার মেডিসিন হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চিকিৎসকদের উপহার হিসেবে দেওয়া প্রায় ৩০ হাজার টাকার ওষুধ (স্যাম্পল ওষুধ) জব্দ করা হয়। এছাড়া ফার্মেসি থেকে জব্দ করা মেয়াদউত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম মুহসীনিম মাহবুবসহ জীবননগর থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)