ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় ২০২২-২০২৩ ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুকুরে জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন, ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, পূর্বাঞ্চল সুুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বক্তব্য দেন। ২২টি ইভেন্টে ২২০ জন বালক-বালিকা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
