দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-08-31 ইং
দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা ডাকবাংলা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ এলকেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওহাব, দামুড়হুদা সদর ইউনিয়ন সভাপতি আশরাফ মল্লিক, হাউলী ইউনিয়ন সভাপতি মনিরুল ইসলাম ঝণ্টু, জুড়ানপুর ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ. রশিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নাটুদহ ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জুড়ানপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জামাল উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আজম সদু। আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির কার্যক্রম আরও গতিশীল করে সাংগঠনিকভাবে দলকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)