অন্যের স্ত্রী নিয়ে দুই সন্তানের জনকের অজানা উদ্দেশ্যে পাড়ি

আপলোড তারিখঃ 2022-08-31 ইং
অন্যের স্ত্রী নিয়ে দুই সন্তানের জনকের অজানা উদ্দেশ্যে পাড়ি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার নতুন হাউলী গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী একসন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়েছেন একই গ্রামের দুই সন্তানের জনক নাসির। এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় জামিরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জামিরুলের সাথে আনুমানিক ১০ বছর পূর্বে বিয়ে হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফজলুর মেয়ের সাথে। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় দুই বছর আগে থেকেই তাদের সুখের সংসারে বাধা হয়ে দাঁড়ায় দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামের মৃত নূর আলীর ছেলে নাসির। প্রায় দেড় বছরে পূর্বে নাসির বিয়ের প্রলোভোন দেখিয়ে জামিরুলের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরে গ্রাম্য সালিশে ছেলের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে ঘরে তোলে জামিরুল। কিন্তু আবারো গত ২১ আগস্ট নাসিরের সাথে পরকীয়ার লিপ্ত হয়ে বিয়ে না করেই পালিয়ে যান জামিরুলের স্ত্রী। এ ঘটনায় জামিরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানায় হাজির হন জামিরুলের স্ত্রী ও নাসির। কিন্তু থানায় কোনো সুরাহ না পেয়ে বিচারের দাবিতে ঘুরছেন জামিরুল। এদিকে, এমন ন্যাক্কারজনক কাজের জন্য নাসিরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। এ বিষয়ে জামিরুল জানান, ‘আমার সুখের সংসারে আগুন ধরিয়ে দিল নাসির। আমি নাসিরের উপযুক্ত শাস্তি চাই। আর যেন কারো সংসার এমন করে না ভাঙে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)