চুয়াডাঙ্গায় দুই মাতালকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের জেল

আপলোড তারিখঃ 2022-08-31 ইং
চুয়াডাঙ্গায় দুই মাতালকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের জেল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই মাতালকে আটকের পর ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে হসপাতাল রোডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়ার মৃত আল আমিনের ছেলে রাজীব উদ্দীন বনি (৩৩) ও একই এলাকার মৃত নাজমুলের ছেলে চয়ন শেখ (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহসহ সঙ্গীয় ফোর্স হাসপাতাল সড়কের সামনে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তদারকি করছিলেন। এসময় মদ্যপ অবস্থায় দুজনকে আটক করে পুলিশে। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়। গতকালই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)