ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সনদ ও আইডি কার্ড বিতরণ করা হয়। সনদ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাবান্ধব। এই আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধারের কল্যাণে কাজ করছে। মুক্তিযোদ্ধারের জন্য বীর নিবাস দিচ্ছে। ভাতা বাড়িছে। আজ বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও আইডি কার্ড দেওয়া হলো।
