কার্পাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আলম শেখের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-30 ইং
কার্পাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আলম শেখের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আলম শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলম শেখ ইউনিয়নের বাঘাডাঙ্গার নতুনপাড়ার মৃত বানাত শেখের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনে জমি দান করেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গ্রাম্য কবরস্থানে জানাযা নামাজ শেষে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)