বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলামকে অব্যাহতি

আপলোড তারিখঃ 2022-08-30 ইং
বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলামকে অব্যাহতি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুর রহিম বাদশাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন থেকে তিনি সাধারণ সম্পাদক হিসেবে ইউনিয়ন বিএনপির সকল দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার (২৯ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, মো. আসলাম হোসেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গত ১৫ আগস্ট মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানায়। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)