শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-08-30 ইং
শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিপিডি কর্তৃক পরিচালিত মাধ্যমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মডেল বিল্ডিংয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গুড নেইবারস’র মেডিকেল অফিসার ডা. ইয়াসিন আল বাশার। অনুষ্ঠানে কমিটির ক্যাপ্টেন, সেক্রেটারিসহ ২০ জন এবং অন্যান্য শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনশী মোকাদ্দেস হোসেন, শাহানাজ সুলতানা ও স্বাস্থ্যকর্মী সোহাগী সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাপ্টেন ইশরাত জাহান ইরা। এ মাসিক সভাটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাই হেলথ অ্যান্ড হাইজেন ক্লাব অ্যাট হাইস্কুল কর্মসূচি অনুষ্ঠানটি আয়োজন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)