তিতুদহ ইউনিয়ন পরিষদের নতুন সচিব মহসীন আলী

আপলোড তারিখঃ 2022-08-29 ইং
তিতুদহ ইউনিয়ন পরিষদের নতুন সচিব মহসীন আলী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: তিতুদহ ইউনিয়ন পরিষদের নতুন সচিব মহসীন আলী আজ যোগদান করবেন। আনুষ্ঠানিকভাবে নতুন সচিবকে বরণের মধ্যদিয়ে প্রথম কর্মদিবস শুরু করবেন তিনি। এছাড়া বর্তমান সচিব জিয়াউর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেবে বলে জানান ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। মহসীন আলী আলুকদিয়া ইউনিয়ন পরিষদের কর্তব্যরত ছিলেন। আজ সোমবার সকাল ১০টার সময় তিতুদহ ইউনিয়ন পরিষদ ভবনে বরণ ও বিদায় অনুষ্ঠিত হবে। এছাড়া জিয়াউর রহমানকে তার পরবর্তী কর্মসংস্থান আলুকদিয়া ইউনিয়ন পরিষদ পোস্টিং উপলক্ষে বিদায় সংবর্ধনা দেবে। গত সাড়ে চার বছর সুনামের সাথে তিতুদহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছে সচিব জিয়াউর রহমান। তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী বলেন, নতুন সচিব মহসীন আলী অনেক দক্ষ সৎ সচিব হিসেবে তার সুনাম আছে যা সকলের জানা। আশা করি, তিনি তার দক্ষতা দিয়ে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতাসহ উন্নয়নমূলক কাজে সর্বদা কাজ করে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)