দর্শনায় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

আপলোড তারিখঃ 2022-08-29 ইং
দর্শনায় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই শামীম রেজা, এএসআই সানোয়ার হোসেন, এএসআই তুহিনুজ্জামানসহ ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এসময় গ্রামের ওয়াজিদ মল্লিকের পুকুর পাড়ের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ ৭ শ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ আক্তারুজ্জামান লিটন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তিনি জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও মোক্তার হোসেনের ছেলে। অপর দিকে, গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে দর্শনা থানার এসআই সোহেল রানা, এএসআই হাফিজুর রহমান, এএসআই তুহিনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন একই ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে। এসময় গ্রামের শহীদুলের স্ত্রী খাতুনের বাড়ি অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার বোড়াই গ্রামের মাজেদ হকের ছেলে ইমতিয়াজ আলী (২৫) ও আমির হোসেনের ছেলে আলামিনের (২০) দেহ তল্লাশি করে ভারতীয় ৯ বোতল ফেনসডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ও মোটরসাইকেলসহ মাদক আইনে দায়ের করেন মামলা। গতকালই তাদের দুজনকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)