কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-29 ইং
কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. কাদের বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেসুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই মোসলেম উদ্দীন, হুদাপাড়া বিওপি ক্যাম্প কমান্ডার জামাল উদ্দীন, মুন্সিপুর ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, সাজিবার রহমান, মাহবুবুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় অত্র ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতি না হয় ,সে ব্যাপারে বিষদ আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)