আলমডাঙ্গার পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-07-16 ইং
আলমডাঙ্গার পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ১০০ নং পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (জমির) মেম্বার। গতকাল ১৬ জুলাই ১ টা ৩০ মিনিটে ঐ বিদ্যালয়ে বিরতীহীনভাবে ভোট শুরু হয়ে শেষ হয় ২ টা ১০ মিনিটে। মোট ভোটার সংখ্যা ছিল ১১ জন। বাতিল হয়েছে ১টি ভোট। স্কুল সূত্রে জানাগেছে, পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় কর্তৃপক্ষ তফসিল ঘোষণা করেন। তফসীল অনুযায়ী গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মিজানুর রহমান (জমির) মেম্বার সর্বোচ্চ ৪ ভোট পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দি ছিলেন মনিরদ্দিন মনি ৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও শ্যামলী খাতুন ১ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)