রায়পুরে আওয়ামী লীগ নেতার উদ্যোগে টিউবওয়েল স্থাপন

আপলোড তারিখঃ 2022-08-27 ইং
রায়পুরে আওয়ামী লীগ নেতার উদ্যোগে টিউবওয়েল স্থাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ রহমান শাহারতের নিজ অর্থায়নে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়নের মারুফদা কুলতলা মাঠে টিউবওয়েলটি স্থাপন করা হয়। এবিষয়ে রায়পুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি আজাদ রহমান শাহারত এ প্রতিবেদকে বলেন , আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি এই মাঠে চাষ আবাদ করে থাকি। এই কুলতলা মাঠে বিভিন্ন এলাকার মানুষজন চাষ আবাদ করে। রোদ গরমে আমাদের বাপ-ভাইরা অনেক কষ্ট করে। তারা মাঠে তৃষ্ণার্থ হয়ে পড়লে অনেক কষ্ট হয়। তাই অনেক দিনের ইচ্ছা ছিল একটি টিউবওয়েল স্থাপন করবো। হঠাৎ করে তাই সবার জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দিলাম। টিউবওয়েল স্থাপনকালে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ রহমান শাহারত, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক আল আমিন, কৃষক টিপু, আজেহার, সোজা উদ্দীন, টিউবওয়েল মিস্ত্রী সুকদেব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)