ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত

আপলোড তারিখঃ 2022-08-27 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামে ট্রাক চাপায় নূর ইসলাম (৫০) নামের এক পথচারি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পোতাহাটি বাংলালিং টাওয়ারের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নূর ইসলাম পোতাহাটি গ্রামের মৃত মকসেদ ছেলে। এলাকাবাসী জানায়, নুর ইসলাম বাড়ি থেকে সাইকেলযোগে স্থানীয় বাজারে যাওয়ার পথে একটি ট্রাক থাকে চাপা দেয়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এদিকে নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)