ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-08-27 ইং
ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৭শ’ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মোজাম্মেল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশনের অদূরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোজাম্মেল হক জয়রামপুর মালিতা পাড়ার আক্কাছ আলীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর রেল স্টেশনে অদুরে মসজিদের সামনে অভিযান চালিয়ে মোজাম্মেল হক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মোজাম্মেল হকের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭শ’ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ মোজাম্মেল হককে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)