বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী চুয়াডাঙ্গার কৃতী সন্তান আসাদুল হক

আপলোড তারিখঃ 2022-08-26 ইং
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী চুয়াডাঙ্গার কৃতী সন্তান আসাদুল হক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী হলেন চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান আসাদুল হক। রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে পদন্নোতি দিয়ে রেলওয়ে পশ্চিমের প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২২ আগস্ট মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা পারভীন এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। প্রকৌশলী আসাদুল হক চুয়াডাঙ্গা দামুড়হুদার কুড়ুলগাছী ইউনিয়নের ধান্যঘরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট সাহিত্য ও শিক্ষানুরাগী সমাজসেবক, দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল গফুরের জেষ্ঠ পুত্র। প্রকৌশলী আসাদুল হক খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে কৃতিত্বের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। প্রকৌশলী আসাদুল হক রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রেলপথ উন্নয়নসহ বেশকিছু প্রকল্পের পরিচালক হিসেবে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)