গাংনীতে আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের সনদ বিতরণ

আপলোড তারিখঃ 2022-08-26 ইং
গাংনীতে আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের সনদ বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের আওতায় পল্লী ডাক্তার কোর্সের ৪র্থ ব্যাচের খ.গ.অ.ঋ-৬ মাস ও উ.গ.অ-১ বছরের ছাত্রছাত্রীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলা পোস্ট অফিসের সামনে নিজ কার্যালয়ে এই সনদ বিতরণ করা হয়। আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের পরিচালক মুহাম্মদ আবু ছায়েম চৌধুরীর নির্দেশনায় আলোর পথের যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের উপ-পরিচালক এহসান কবির সবুজ ছাত্রছাত্রীদের মাঝে এই সনদ বিতরণ করেন। এসময় আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উর্মি খাতুন, আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্ট্রার প্রকল্পের অফিস সহায়ক শাপলা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)