গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-08-26 ইং
গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে লিমন (২৪) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তার নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। যুবক লিমন গাংনী উপজেলার নওয়াপড়া গ্রামের আরশেদ আলী ছেলে। লিমনের বাবা আরশেদ আলী জানান, প্রতিদিনের নেই পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যায় লিমন। পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পাওয়ায় ঘরে জানালা দিয়ে আড়ার সাথে গামছা ফাঁস অবস্থায় দেখতে পায়। তিনি আরো জানান, গত ৫ দিন আগে ঢাকা থেকে সিঙ্গাপুরের যাবার ট্রেনিং শেষ করে গ্রামের বাড়িতে ফিরেছে। কী কারণে আত্মহত্যা করেছে, সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আত্মহত্যা ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)