জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমান

আপলোড তারিখঃ 2022-08-26 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে অভিযান চালিয়ে একটি রেস্তোরাঁর মালিক ও একজন হোমিও চিকিৎসককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জীবননগর হাসপাতাল সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকায় হোমিও প্রাকটিসনার অধ্যাদেশ আইন-১৯৮৩ এর ৩৬ ধারায় খাঁন হোমিওহলের চিকিৎসক হাসানুজ্জামান খাঁনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আর বাংলাদেশ হোটেল-রেস্তেরা আইন ২০১৪ এর ১৯ ধারায় ফুড গার্ডেনের মালিক হিমেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)