জীবননগরে আইসিটি ও ইনোভেশন টিমের সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-26 ইং
জীবননগরে আইসিটি ও ইনোভেশন টিমের সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা আইসিটি কমিটি ও ইনোভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেষ পাল, জেলা পরিষদের সাবেক সদস্য মোসাবুল ইসলাম লিটন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চোরম্যানগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)