আলমডাঙ্গা পশুহাট এলাকায় অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান

আপলোড তারিখঃ 2022-08-26 ইং
আলমডাঙ্গা পশুহাট এলাকায় অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পশুহাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আলমডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে যানজট নিরসনকল্পে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, স্যানেটারী ইন্সপেক্টর মাহফুজ রানা, সিরাজুল ইসলাম, মামুন আক্তার, আবু সায়েম বাপ্পী, রোকনুজ্জামান খান, সিরাজুল ইসলাম, হামিদুল ইসলাম নিলা প্রমুখ। এসময় রাস্তার পাশে রাখা গাছগুলো জব্দ করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অভিযান কাজে সহযোগিতা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)